1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ব্রাজিলে করোনায় এক দিনে রেকর্ড সংখ্যক মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

ব্রাজিলে বুধবার এক দিনে করোনাভাইরাসে দুই হাজার ২৮৬ জন মারা গেছেন। এটি এক দিনের মৃত্যুতে রেকর্ড ভাঙার ঘটনা। দেশটিতে করোনা রোগীরা হাসপাতাল উপচে পড়ছে এবং টিকা দেয়ার গতি খুব ধীর।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিদিনের মৃত্যুর হিসেবে বলা হয়েছে, দেশটিতে মোট ২ হাজার ২৮৬ জন করোনায় মারা গেছেন। বিশ্বে এক দিনের মৃত্যুর হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে কেবলমাত্র যুক্তরাষ্ট্রেই এর চেয়ে বেশি লোক এক দিনে মারা গেছে।

এর আগের দিন দেশটিতে করোনায় রেকর্ড ভেঙে এক দিনে ১ হাজার ৯৭২ জন লোকের মৃত্যু হয়। পরেই দিনেই আবারো মৃত্যুর রেকর্ড ভাঙল।

ব্রাজিলে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ৮৭৬ জন। এ পর্যন্ত মারা গেছে ২ লাখ ৬৮ হাজারেরও বেশি লোক।

এর আগে দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংখ্যক মারা গিয়েছিল ৩ মার্চ। ওই দিনের মৃতের সংখ্যা ছিল ১৯ শ’। গত দু’সপ্তাহে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বেড়েছে।

এদিকে দেশটির হাসপাতালের চিত্রও ভয়াবহ। নিবিড় পরিচর্যা কেন্দ্রের ৮০ শতাংশেরও বেশি করোনা রোগীর দখলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস ব্রাজিলের প্রতি করোনা মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ব্রাজিলের কারণে তার প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে যদি না দেশটি করোনা মোকাবেলায় আন্তরিক না হয়।

এদিকে ব্রাজিলে টিকা দেয়ার গতিও খুব ধীর। দেশটির ৮৬ লাখ লোকের মধ্যে মাত্র ৪.১ শতাংশ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে মাত্র ২.৯ শতাংশ লোক।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com