1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সাড়ে ২৪ লাখ ছাড়াল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৪ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। সেই সাথে শনাক্ত রোগী ১১ কোটি ৬ লাখ অতিক্রম করেছে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার ৫৬৫ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৯৫ হাজার ৫০৬ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৯ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ১১১ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৪ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭৩৭ জনের।

মেক্সিকো ১ লাখ ৭৮ হাজার ১০৮ জনের মৃত্যু নিয়ে এ তালিকায় তিন নম্বরে থাকলেও রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখের বেশি মানুষ।

রোগী শনাক্তের দিক দিয়ে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো- যুক্তরাজ্য (প্রায় ৪১ লাখ ৭ হাজারের বেশি), রাশিয়া (৪০ লাখ ৯২ হাজারের বেশি), ফ্রান্স (প্রায় ৩৫ লাখ ৯৬ হাজারের বেশি) ও স্পেন (৩১ লাখ ৩৩ হাজারের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য (১ লাখ ২০ হাজার ১৪৭ জন)। তারপরে ইতালিতে ৯৫ হাজার ২৩৫ জন, ফ্রান্সে ৮৩ হাজার ৫৪৩ জন ও রাশিয়ায় ৮১ হাজার ৪৮ জন মারা গেছেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com