1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

৫৬ বছর আগে হারিয়ে যাওয়া তেজস্ক্রিয় যন্ত্রই কি উত্তরাখণ্ডের বিপর্যয়ের কারণ?

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

উত্তরাখণ্ডের ভয়াবহ বিপর্যয় প্রাকৃতিক কারণে হয়েছে তা মানতে নারাজ রাইনি ও জুগাজু গ্রামের জীবিত বৃদ্ধরা।  তারা মনে করছেন, ৫৬ বছর আগে ভারতীয় সেনাবাহিনীর নন্দাদেবী অভিযানের সময় হারিয়ে যাওয়া একটি তেজস্ক্রিয় যন্ত্রই এই বিশাল হিমবাহকে গলিয়ে ধস, হড়পা বান এর সৃষ্টি করেছে। কারণ, ধসের সময় তারা দমবন্ধ করা ঝাঁঝালো, কটু একটা গন্ধ পেয়েছেন। সাধারণ পাহাড়ি ধসের সময় এমন কটু গন্ধ মেলে না। দুটি গ্রামের জীবিত বয়ঃবৃদ্ধরা সেনাবাহিনীকে জানিয়েছে ৫৬ বছর আগে ১৯৬৫ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাহায়তায় আর্মি ইন্টেলিজেন্স চীনাদের সম্পর্কে জানার অভিপ্রায় নিয়ে একটি যৌথ অভিযান চালিয়েছিল নন্দাদেবীতে। সেইসময় তারা একটি তেজস্ক্রিয় যন্ত্র ফেলে যায়। পরে সেই যন্ত্র উদ্ধারের জন্যে অনেকগুলি অভিযান হলেও সেই যন্ত্র আর মেলেনি। রাইনি ও জুগাজু গ্রামের বৃদ্ধরা সেইসময় মালবাহকের কাজ করেছিলেন অভিযাত্রী দলের। তাঁদের ধারণা, হারিয়ে যাওয়া তেজস্ক্রিয় যন্ত্রের উত্তাপেই বিশাল হিমবাহটি গলে ধসের রুপ নেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com