1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বাইডেনের প্রতি মার্কিন সামরিক বাহিনীর সমর্থন ঘোষণা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে আমাদেরকে জাতির মূল্যবোধ এবং আদর্শকে ধারণ করতে হবে। আমরা আমাদের সংবিধানকে সমর্থন ও এর সুরক্ষা নিশ্চিত করি। সাংবিধানিক প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করার যেকোনো কর্মকাণ্ড শুধু যে আমাদের ঐতিহ্য, মূল্যবোধ ও অঙ্গীকারের পরিপন্থী তাই-ই শুধু নয়, এটি আইনের পরিপন্থী।

এই স্মারক লিপিটি একটু ব্যতিক্রমী। এতে জয়েন্ট চিফস-এর চেয়ারম্যান মার্ক মিলেসহ সামরিক নেতৃত্ব বাহিনীর সকল সদস্যকে এ কথা স্মরণ করিয়ে দিলেন যে সাংবিধানিক প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করা ভুল। বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন করে সহিংসতা হতে পারে এ রকম আশঙ্কার মধ্যে মঙ্গলবার এই স্মারক লিপিটি পাঠানো হয়।

এ দিকে আইন প্রয়োগকারী দফতরগুলো ক্যাপিটলে এই অপরাধের পরিপূর্ণ বিষয়টি বের করার চেষ্টা করছে এবং এটাও বের করার চেষ্টা করছে যে এর সঙ্গে সামরিক বাহিনীর কোনো বর্তমান কিংবা সাবেক সদস্য জড়িত কিনা। এরই মধ্যে এটা নিশ্চিত করা সম্ভব হয়েছে যে ক্যাপিটলের ওই দাঙ্গায় সামরিক বাহিনীর কিছু সাবেক সদস্যও অংশ নিয়েছিলেন। তবে বর্তমানে সক্রিয় কোনো সামরিক ব্যক্তি ‘এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিনা সেটা এখনও প্রতিষ্ঠিত নয়।

জয়েন্ট চিফস অফ স্টাফ সরাসরি সামরিক বাহিনীর সম্পৃক্ততার কথা বলেননি। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে আমাদেরকে জাতির মূল্যবোধ এবং আদর্শকে ধারণ করতে হবে। আমরা আমাদের সংবিধানকে সমর্থন ও এর সুরক্ষা নিশ্চিত করি। সাংবিধানিক প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করার যে কোন কর্মকান্ড শুধু যে আমাদের ঐতিহ্য, মূল্যবোধ ও অঙ্গীকারের পরিপন্থী তাই-ই শুধু নয়, এটি আইনের পরিপন্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com