1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ভূমিকম্পের সময় না বাঁচিয়ে দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্বামীর আচরণে চরম হতাশ হয়েছিলেন এক নারী। ভূমিকম্পের সময় স্ত্রীকে রক্ষা করার চেষ্টা না করে নিজের প্রাণ বাঁচাতে রেস্তোরাঁ থেকে দৌড়ে পালিয়ে যান তাঁর স্বামী। স্বামীর এমন আচরণে অপমানিত ও বিস্মিত হয়ে শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ওই নারী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিজের জীবনের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন @evanalexisoliver নামের এক নারী। তাঁর প্রকাশিত ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টিকটক ভিডিওতে ওই নারী জানান, একদিন তাঁরা স্বামী-স্ত্রী একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়। আতঙ্কিত হয়ে রেস্তোরাঁয় থাকা লোকজন নিজেদের সঙ্গীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া কিংবা টেবিলের নিচে আশ্রয় নিতে সাহায্য করছিলেন। কিন্তু তাঁর স্বামী তখন সম্পূর্ণ ভিন্ন আচরণ করেন। স্ত্রীকে কোনো ধরনের সহযোগিতা না করে টেবিল থেকে লাফিয়ে উঠে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে চলে যান।

ওই নারী বলেন, তাঁর স্বামী রেস্তোরাঁর অন্য প্রান্তে গিয়ে দরজার চৌকাঠের কাছে আশ্রয় নেন। অথচ তিনি যে সেখানে বসে আছেন, সে বিষয়ে একবারও খোঁজ নেননি। স্বামীর ধারণা ছিল, স্ত্রী হয়তো তাঁর এই পালিয়ে যাওয়ার ঘটনা দেখতে পাননি। কিন্তু বাস্তবে রেস্তোরাঁর বিপরীত পাশে গিয়ে লুকানোর সময়ও তাঁকে স্পষ্ট দেখতে পেয়েছিলেন ওই নারী।

সৌভাগ্যক্রমে, ওই ভূমিকম্পে রেস্তোরাঁয় কেউ আহত হননি। তবে ঘটনাটি ওই নারীর জন্য অত্যন্ত অপমানজনক হয়ে ওঠে। এমনকি রেস্তোরাঁর একজন কর্মীও স্বামীর এমন আচরণে বিস্ময় প্রকাশ করেন।

ওই নারী জানান, ভূমিকম্প থেমে যাওয়ার পর রেস্তোরাঁর একজন কর্মী তাঁর কাছে এসে জানতে চান, তিনি ঠিক আছেন কি না। এরপর ওই কর্মী মন্তব্য করেন, তাঁর স্বামী যেভাবে তাঁকে একা ফেলে চলে গেছেন, বিষয়টি সত্যিই অদ্ভুত।

নারীটির ভাষ্য, ঘটনাটি তাঁকে ভীষণ বিব্রত করেছিল। কারণ, আশপাশের মানুষ যখন নিজেদের প্রিয়জনদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছিলেন, তখন তাঁর স্বামী শুধু নিজের কথাই ভেবেছেন। তাঁর বিপদের কথা একবারও চিন্তা করেননি।

ভিডিওতে তিনি বলেন, ‘বিষয়টি খুবই অদ্ভুত ও বিব্রতকর ছিল। সে একবারও আমার কথা ভাবেনি। ভূমিকম্প শুরু হতেই সে দৌড়ে পালিয়ে গেল। যেন আমি তার কাছে একেবারেই গুরুত্বপূর্ণ নই।’

ওই ঘটনার পর স্বামীর প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে যায়। জীবন ঝুঁকির মুখে পড়লে একজন মানুষের প্রকৃত আচরণ কেমন হতে পারে, তা তিনি ওই দিন উপলব্ধি করেন। শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ওই নারীর অভিজ্ঞতার সঙ্গে নিজেদের জীবনের তিক্ত স্মৃতির মিল খুঁজে পান। কেউ কেউ মন্তব্যের ঘরে তাঁদের বিবাহবিচ্ছেদের পেছনে থাকা বিভিন্ন ঘটনার কথাও তুলে ধরেন।

একজন নারী মন্তব্য করেন, তাঁদের বাড়িতে একবার কার্বন মনোক্সাইড ডিটেক্টর বেজে উঠেছিল। তখন তাঁর সাবেক স্বামী তাঁকে সরিয়ে নিজে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে সেটি ভুল সতর্কসংকেত বলে জানা গেলেও ওই ঘটনা তাঁর কাছে স্বামীর প্রকৃত মানসিকতার পরিচয় হয়ে দাঁড়ায়।

অন্য একজন নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, একটি অনুষ্ঠানে তাঁর পার্স হারিয়ে যাওয়ার ঘটনা নিয়ে স্বামী এমন মন্তব্য করেছিলেন, যা তাঁকে গভীরভাবে কষ্ট দিয়েছিল।

এদিকে, টিকটক ব্যবহারকারীর এই অভিজ্ঞতার সঙ্গে ২০১৪ সালের সুইডিশ চলচ্চিত্র ‘ফোর্স মেজ্যুর’-এর কাহিনির মিল খুঁজে পেয়েছেন অনেকে। ওই চলচ্চিত্রে তুষারধসের সময় নিজের প্রাণ বাঁচাতে স্ত্রী ও সন্তানদের ফেলে পালিয়ে যান এক স্বামী। পরে তাঁর এমন আচরণকে কেন্দ্র করে পরিবারে দাম্পত্য সংকট তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com