1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আ. লীগ নেতা গোলাম রব্বানী ও সাদ্দাম গ্রেপ্তার ঢাবির সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে কাল লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বাড়ল যত তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু তূর্যের মৃত্যুতে শারমিনের প্যারোলে মুক্তি চায়নি পরিবার: রাশেদ খাঁন মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩০ তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির ‘বিস্ফোরক’ আবিষ্কার গোপন রাখছে এআই প্রতিষ্ঠানগুলো! জাজিরায় বিএনপির সমাবেশস্থল ভাঙচুর, শতাধিক ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

আ. লীগ নেতা গোলাম রব্বানী ও সাদ্দাম গ্রেপ্তার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
রংপুরের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী ও পটুয়াখালীর কুয়াকাটার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় পৌর শহরের জগথা এলাকার ‘জয় বাংলা’ নামক স্থান থেকে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়।

​পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গত ১৫ আগস্ট কর্মসূচি পালন এবং নাশকতার চেষ্টাসংক্রান্ত মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরো জানান, রবিবার (২৯ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদারকে (৩২) গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম সিকদার কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম কুয়াকাটা এলাকার লতিফ সিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com