1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আঞ্চলিক সরকারের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় দুটি ট্রেনে ৫০০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

তিনি বলেন, ‘নিহতের সংখ্যা নিশ্চিতভাবেই আরো বাড়তে পারে।’
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গুরুতর এই ট্রেন দুর্ঘটনায় তিনি মর্মাহত। পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি পরিবহনমন্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

দেশটির রেল পরিচালনাকারী সংস্থা ‘আদিফ’ জানিয়েছে, মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে রেনফে পরিচালিত একটি ট্রেনের সঙ্গে ইরিয়ো কম্পানির আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ওই রেলপথে চলাচলকারী সব ট্রেন বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে আদিফ।
স্পেনের জরুরি পরিষেবার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। এ কাজে একাধিক দমকল বাহিনী, তিনটি হেলিকপ্টার এবং দুটি ভ্রাম্যমাণ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)সহ জরুরি সেবার বিভিন্ন সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com