1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

হাম উপসর্গে দুজনের মৃত্যু, নতুন রোগী ১৪১২

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সারাদেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪১২ জন।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩২২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ২৫ হাজার ১০৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯০ জন, গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৬৩১ জন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com