1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০২৩ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত ৩ লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

ইতিহাসের যেকোনো মার্কিন প্রশাসনের চেয়ে এটিই সবচেয়ে দ্রুততম সময়ে সর্বোচ্চ সংখ্যক ভিসা বাতিলের রেকর্ড।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এ তথ্য জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানরত যেসব বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করেছেন, প্রতারণায় জড়িয়েছেন কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছেন, তাদের ভিসা বাতিল করা হয়েছে।

পিগট বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভঙ্গ করা, প্রতারণা করা কিংবা আমাদের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার ক্ষেত্রে বিদেশিদের প্রতি আমাদের কোনো ধরনের ছাড় নেই।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে।

আলজাজিরা এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে।

পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত আগস্টে বাতিল করা ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছিল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১ লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল দপ্তরটি। তখন সেটিকে রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল।

এদিকে, ট্রাম্প প্রশাসন নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও কঠোর নীতি গ্রহণ করেছে। এর আওতায় আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম আরও নিবিড়ভাবে যাচাই এবং নিরাপত্তা যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com