1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

যে কারণে রাজশাহীর বিভাগীয় কমিশনারকে ওএসডি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
রাজশাহী বিভাগীয় কমিশনার এবং অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। স্ট্যান্ড রিলিজের এই নির্দেশ পাওয়ার পরপরই মঙ্গলবার তিনি রাজশাহী ত্যাগ করেছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট অবতরণ করে। দিনভর রাজশাহীতে নির্ধারিত রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং জনসভা শেষে রাত ৭টায় একই বিমানে রাজধানীর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
ঘটনার সূত্রপাত বিমানবন্দরে বিদায় সংবর্ধনার সময়। প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী নির্ধারিত প্রশাসনিক ভিআইপি প্রটোকল ভঙ্গ করেন। তিনি সৌজন্য সাক্ষাতের সাধারণ নিয়ম উপেক্ষা করে হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে মাত্রাতিরিক্ত ঝুঁকে কিছুটা এগিয়ে আসেন, যা সরকারি প্রটোকল ও আচরণবিধির সুস্পষ্ট ব্যত্যয় হিসেবে বিবেচিত হয়। বিমানবন্দরের এই আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি উপস্থিত শীর্ষ কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনাটির তাৎক্ষণিক পর্যালোচনার পরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়। আদেশের পর থেকে ইউসুফ আলীর স্থলাভিষিক্ত হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
মাঠ প্রশাসনের এক কর্মকর্তা জানান, সরকারের উচ্চপর্যায়ের সফরকালে নির্ধারিত নিরাপত্তা, সম্মান ও প্রটোকল কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনকালে প্রটোকল লঙ্ঘন করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয়। এই ঘটনার মাধ্যমে সিভিল সার্ভিসের নিয়মকানুন ও পেশাদারত্বের বিষয়টিতে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com