1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার প্রয়াণে যুক্তরাষ্ট্রের গভীর শোক

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক শোকবার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তাকে আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার হিসেবে অভিহিত করেছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা খাতের সংস্কার এবং নারীর ক্ষমতায়নে তার নেতৃত্ব বিশেষ অবদান রেখেছে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হতে পারে। সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com