1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

স্বর্ণের দাম কমেছে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণের দাম কিছুটা হ্রাস পেয়েছে। আগের সেশনে ছয় সপ্তাহের সর্বোচ্চ পর্যায় স্পর্শের পর মার্কিন ট্রেজারি বন্ডের রিটার্ন বৃদ্ধি এবং মুনাফা নেয়ার চাপের কারণে মূল্যবান ধাতুর দাম কমেছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক তথ্যের কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন, যা ফেডারেল রিজার্ভের সুদের হার নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে।

মঙ্গলবার স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৪,২১৮.৭১ ডলারে নেমেছে, যা আগের দামের তুলনায় ০.৩ শতাংশ কম।

ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দামও ০.৬ শতাংশ হ্রাস পেয়ে ৪,২৫০.৭০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ১০-বছর মেয়াদি ট্রেজারি বন্ডের উচ্চ ফলনের কারণে বিনিয়োগকারীদের স্বর্ণে আগ্রহ কিছুটা কমেছে।

কে সি এম ট্রিডের প্রধান মার্কেট বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, “স্বর্ণের পারফরম্যান্স আজ কিছুটা দুর্বল হলেও মৌলিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ভবিষ্যতে প্রত্যাশিত সুদের হ্রাস স্বর্ণের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।”

তিনি আরও উল্লেখ করেছেন, বাজার এখন সতর্ক, কারণ ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কাছ থেকে খুব বেশি শিথিল মন্তব্যের আশা নেই। শুক্রবার প্রকাশিত হবে মূল পিসিই মূল্যসূচক, যা ফেডের প্রিয় ইনফ্লেশন সূচক হিসেবে বিবেচিত, এবং তা সহনীয় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এই সপ্তাহে নজরে থাকবে বুধবারের নভেম্বর এডিপি কর্মসংস্থান প্রতিবেদন এবং শুক্রবার বিলম্বিত সেপ্টেম্বর পিসিই তথ্য। সি এম ই’র ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার অংশগ্রহণকারীরা ডিসেম্বরেই সুদের হার কমানোর সম্ভাবনাকে ৮৮ শতাংশ হিসেবে মূল্যায়ন করছেন।

এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, সোমবার তাদের স্বর্ণ মজুদ ০.৪৪ শতাংশ বেড়ে ১,০৫০.০১ মেট্রিক টনে দাঁড়িয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ১.৩ শতাংশ হ্রাস পেয়ে আউন্সপ্রতি ৫৭.২৪ ডলার, প্ল্যাটিনামের দাম ০.৯ শতাংশ কমে ১,৬৪৩.১০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ১,৪১৯.৫০ ডলার হয়েছে।

দেশের বাজারে সোমবার (১ ডিসেম্বর) স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com