1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

ভূমিকম্প নিয়ে আতঙ্ক: জবিতে ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সাম্প্রতিক ভূমিকম্প আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইন ক্লাস।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, সম্প্রতি রাজধানীতে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় আগামী ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। এ সময় সকল পরীক্ষা বন্ধ থাকবে। এসব অফিশিয়াল নোটিশে জানিয়ে দেওয়া হবে।

এর আগে ভূমিকম্পের আতঙ্কে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করে প্রশাসন।

প্রসঙ্গত, গত দুই দিন (শুক্রবার ও শনিবার) ঢাকা ও এর আশেপাশে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। শনিবার ঢাকায় সকাল ও সন্ধ্যায় ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূত হয়। এদিনের দুই কম্পনের কেন্দ্র ছিল ঢাকার বাড্ডা ও নরসিংদী। এই মৃদু কম্পন থেকে বড় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com