1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের বিসি এমএস ডাইং, পিন্টিং এন্ড ফিনিশিং নামে একটি কারখানায় রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— কারখানার শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

প্রাথমিক তদন্তে জানা যায়, তারা সকালে কারখানার নিচ তলায় থাকা বয়লার রুমে কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস লাইনে একটি বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন জ্বলে ওঠে এবং ৬ জন দগ্ধ হন। দগ্ধদের সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। সবাই গুরুতর অবস্থায় রয়েছেন। কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে বলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com