1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

শিবিরের বিরুদ্ধে উমামা ফাতেমার গুরুতর অভিযোগ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ভোট কেন্দ্রের বাইরে থেকে কাকে ভোট দিতে হবে তাদের নাম লেখা একটা তালিকা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন (ডাকসু) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা।

তিনি আরও বলেন, ‘এই তালিকাটা শিবিরের প্রার্থীদের।‘

আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন। এর পাশাপাশি তিনি দুটো তালিকার ছবিও প্রকাশ করেছেন তার স্ট্যাটাসে।

এই তালিকার একটি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের, অপরটি হল সংসদ নির্বাচনের। দুটোই শিবিরের তালিকা উল্লেখ করে উমামা লিখেছেন, ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেটগুলা দেওয়া হচ্ছে। যার এক প্রান্তে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা আর অপর প্রান্তে হলের স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের তালিকা। গুঞ্জন শোনা গেছে এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে।’

একইদিকে শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে অন্য কেন্দ্রেও। শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ গণমাধ্যমে তুলে ধরেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com