1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা গ্রেপ্তার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গ্রেপ্তার আব্দুল লতিফ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে।

শরীফ আল রাজীব বলেন, ‘পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামি অপু কাজীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দীতে এই লতিফ হুজুরের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তার নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। অভিযান চালিয়ে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘লতিফ মোল্লা নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম, হত্যা ও কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানো মামলার আসামি। এই মামলায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া এই মামলায় অভি মন্ডল রঞ্জু (২৯) নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মন্ডলের ছেলে।

এদিকে গতকাল সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা সাড়ে ৩ থেকে ৪ হাজার জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com