1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেপ্তার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার আমিনুর রহমান সেলিম সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দিঘি এলাকার আমিনুর রহমান সেলিমের নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যথাযথ আইনি প্রক্রিয়া শেষ হলে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com