1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির উত্তর আঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরে আদালতে মানহানি মামলার আবেদন করেছে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

আজ মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলাটির আবেদন করেন তিনি।

আদালত সিআইডি’কে মামলার তদন্তের নির্দেশ প্রদান করেন।

মামলার বাদী তানভীর সিরাজ বলেন, ‘সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ এনে দলের নির্দেশে তিনি বাদী হয়ে মামলাটি রুজু করেছেন।’

তিনি জানান, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয় ।কিন্তু এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম না জেনে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এরই মধ্যে জিএমপির কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন, যেখানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ সময় তিনি ন্যায় বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com