1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

৫ মাস পর নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পাঁচ মাস পর জাতীয় নির্বাচন হবে ধরে নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিতে শুরু করেছে। গতকাল রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই– বিভিন্ন রাজনৈতিক দলের এমন পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, এটা তাদের জিজ্ঞাসা করতে পারেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি ওনাদের প্রশ্নের উত্তর দেব না।

আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি।’ তিনি বলেন, ‘‌যেহেতু আরো সময় আছে পাঁচ-ছয় মাসের মতো, আমরা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি।’নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অসুবিধা হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনটা শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচনে প্রশাসনে যারা কর্মকর্তা-কর্মচারী আছেন, তারা ছাড়াও নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সবার দায়িত্ব রয়েছে।

সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করছেন। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই।’‘মব’ বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, ‘মব কিছুটা কমে আসছিল।

বাট পরে আবার এ দু-তিন দিন আগে কুমিল্লায় একটা ঘটনা ঘটেছে, চিটাগং একটা ঘটনা ঘটেছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটেছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন আর না ঘটে সে ব্যাপারে আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। এটার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’শিল্প পুলিশে গত জুলাই-আগস্টের পর যে সমস্যা হয়েছিল, সেটা এখন কাটিয়ে ওঠা গেছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়ে যাওয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল ও সরঞ্জাম বাড়াতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com