1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫

টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। মাস্কের এই ‘আমেরিকা পার্টি’ গঠনের উদ্যোগকে সরাসরি কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তিনি এ উদ্যোগকে ‘হাস্যকর’, ‘উদ্ধত’ ও ‘বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার (৭ জুলাই) ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। যুক্তরাষ্ট্রে বহু বছর ধরেই দুই-দলের রাজনৈতিক কাঠামো বিদ্যমান। তৃতীয় দল গঠন কেবল বিভ্রান্তি সৃষ্টি করবে।”

সম্প্রতি ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছেন, যার উদ্দেশ্য রিপাবলিকান ও ডেমোক্র্যাট—এই দুই প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বাইরে একটি বিকল্প ধারা তৈরি করা।

একসময় ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ট্রাম্প প্রশাসনে মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল সরকারি ব্যয় হ্রাস। তবে গত কয়েক সপ্তাহে মাস্কের ট্রাম্পবিরোধী অবস্থান এবং ট্রাম্পের বাজেট পরিকল্পনা নিয়ে প্রকাশ্য সমালোচনার পর তাদের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ মাস্ককে কটাক্ষ করে বলেন, “দুঃখজনকভাবে ইলন মাস্ক এখন যেন রেললাইনচ্যুত একটি ট্রেন দুর্ঘটনার মতো—পুরোপুরি নিয়ন্ত্রণহীন।”

ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়িকে (EV) বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়েও ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “এই পরিকল্পনা অনুযায়ী জনগণকে বাধ্য করা হতো দ্রুত সময়ের মধ্যে ইভি গাড়ি কিনতে। আমি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছি। নতুন বাজেট আইনে আমরা নিশ্চিত করেছি, জনগণ ইভি নয়—নিজের পছন্দমতো গ্যাসচালিত, হাইব্রিড কিংবা অন্যান্য প্রযুক্তির গাড়ি কিনতে পারবেন।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com