1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

র‍্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাব হেফাজতে সুরাইয়া খাতুন (৫২) নামের এক নারী আসামির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় আটক সুরাইয়া খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত বৃহস্পতিবার রাতে তাকে আটকের বিষয়টি র‌্যাব সাংবাদিকদের জানান। পরদিন শুক্রবার সকাল ১০টায় তাকে নিয়ে সংবাদ সম্মেলন করা হবে বলেও র‌্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতবছর নান্দাইল থানায় যৌতুকের দাবিতে স্বামী, শাশুড়ি ও শ্বশুরের বিরুদ্ধে অন্তঃসত্বা গৃহবধূ রেখা আক্তারকে হত্যার অভিযোগে মামলা হয়। পরে এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকলে গত বৃহস্পতিবার রাতে আলাদা আলাদা স্থান থেকে স্বামী ও শাশুড়িকে আটক করে র‌্যাব ভৈরব ক্যাম্পে নিয়ে আসে। পরে রাত ১২ টা ৪৬ মিনিটে সাংবাদিকদের ম্যাসেজ দিয়ে জানানো হয় শুক্রবার সকাল ১০টায় আসামিদের নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।

কিন্তু সকাল ৭টায় হঠাৎ আসামি অসুস্থ্য হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুরাইয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।

নিহত সুরাইয়া খাতুনের স্বামী আজিজুল ইসলাম মোবাইলে বলেন, ‘রেখা আক্তার আত্মহত্যা করেছেন। তারপরও তার পরিবার আমাদের নামে মামলা করেছে। আমরা আইনিভাবে মোকাবেলা করব। শুক্রবার রাতে নান্দাইল থানায় পুলিশ ডেকে নিয়ে র‍্যাবের হাতে সুস্থ অবস্থায় আমার স্ত্রী ও ছেলেকে তুলে দিল। খবর পেলাম রাতেই মারা গিয়েছে আমার স্ত্রী। র‍্যাব নির্যাতন করে আমার স্ত্রীকে হত্যা করেছে।’

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, ‘শুক্রবার সকাল ৭ টায় র‍্যাব সদস্যরা সুরাইয়া খাতুন নামের এক নারীকে হাসপাতালে নিয়ে আসে। তাকে আনার পর কর্তব্যরত ডাক্তার বিনিত দাস তাকে মৃত ঘোষণা করে। মূলত মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।’

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল জানান, এ ঘটনায় র‌্যাব হেডকোয়াটার থেকে সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, জেলা প্রশাসকের নির্দেশে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে র‍্যাব হেফাজতে থাকা নারী আসামি সুরাইয়া বেগমের মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com