1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯ মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র জিয়াউলের অভিযানের ডিজিটাল প্রমাণ সংগ্রহে ব্যর্থ তদন্ত কর্মকর্তা ৬১তম জন্মদিনে নিভৃতে থাকার সিদ্ধান্ত শাহরুখ খানের হাম উপসর্গে দুজনের মৃত্যু, নতুন রোগী ১৪১২ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে বাংলাদেশের জিডিপি: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ৬০ শতাংশ ভোট গণনায় এগিয়ে নেতানিয়াহুর লিকুদ সাদমানের দৃঢ়তায় স্বস্তিতে বাংলাদেশ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহার চায় ১১ দলীয় জোট

দেশে এক লাখ মানুষের জন্য একজন বিচারক: আইনমন্ত্রী

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

আইনমন্ত্রী আনিসুল হক সোমবার বলেছেন, বাংলাদেশে প্রতি এক লাখ মানুষের জন্য একজন বিচারক রয়েছেন। অন্যদিকে ভারতে ৫০ হাজার মানুষের জন্য একজন বিচারক আছেন। সংসদে জাতীয় পার্টির এমপি মুজিবুল হকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষের তুলনায় বিচারকের সংখ্যা খুবই কম।

মন্ত্রী বলেন, ইংল্যান্ডে ২০ হাজার এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইতালিতে ১০ হাজার মানুষের জন্য একজন করে বিচারক রয়েছেন।   তিনি জানান, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের উচ্চ ও নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৬.৪০ লাখ।

‘বিচারাধীন মামলা নিষ্পত্তিতে দেশে বিচারকের সংখ্যা অপর্যাপ্ত, এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই,’ বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, আপিল বিভাগে ২২ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তির জন্য সাতজন বিচারপতি আছেন। অন্যদিকে হাইকোর্টের প্রায় ৪.৯১ লাখ মামলা নিষ্পত্তির জন্য বিচারক রয়েছেন ৯৭ জন।

আনিসুল হক বলেন, নিম্ন আদালতের প্রায় ৩১.২৮ লাখ মামলা নিষ্পত্তির জন্য বিচারক রয়েছেন ১৯৬৭ জন। বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং মামলাজট হ্রাস করার জন্য বিচারকের সংখ্যা বাড়ানোসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন আইনমন্ত্রী।

‘অন্যান্য দেশের বিচার বিভাগের মতো জনসংখ্যার সাথে তুলনা করে বিচারকদের জন্য আরও পদ তৈরি করবে সরকার,’ বলেন তিনি।

জেপি এমপি রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংসদকে জানান, বর্তমানে ১৫৩ জন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত আছেন। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com