1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

অ্যাপল ডেইলির প্রধান সম্পাদক গ্রেপ্তার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

গণতন্ত্রপন্থী সংবাদপত্র হিসেবে পরিচিত অ্যাপল ডেইলির প্রধান সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে হংকংয়ের পুলিশ। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা আইন অমান্য করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, মিডিয়া মোগল জিম্মি লাইয়ের মালিকানাধীন অ্যাপল ডেইলি বেইজিংয়ের নেতৃত্ব নিয়ে সমালোচনার জন্য আলোচিত। এরই মধ্যে বিভিন্ন অভিযোগে তাকেও গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের পর এই আইনের আওতায় এরই মধ্যে বেশ কিছু কর্মীকে আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com