1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বিএনপি’র প্রতিবাদ সমাবেশে আজও জনতার ঢল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের হঠকারী ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ আজও জনসমুদ্রে পরিণত হয়েছে।

এ সময় নেতাকর্মীরা জিয়ার খেতাব বাতিলের প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে আসেন। সময়ের সাথে সাথে প্রেসক্লাব চত্বরে নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এ ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির মেয়রপ্রার্থীদের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বরিশাল মহানগরে সমাবেশ হবে। ওই সমাবেশে বরিশাল বিভাগের সব জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জনিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com