1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

দ্বিতীয় সন্তান আগমনের খবর দিলেন হ্যারি-মেগান

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

দ্বিতীয় সন্তান আগমনের খবর দিয়ে আবারও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠলেন ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মারকেল। গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন এ দম্পতির মুখপাত্র। এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, ডিউক এবং ডাচেস অব সাসেক্স জানান, দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা জানাতে পেরে তারা উচ্ছ্বসিত। একইসঙ্গে, বিবৃতিতে নিজেদের একটি সাদাকালো ছবিও প্রকাশ করেন তারা। ছবিতে মেগান মারকেলের ‘বেবি বাম্প’ দৃশ্যমান।

‘বেবি বাম্প’ এর ছবি আপলোড করে এ সুখবর দেন তারা

তবে কবে নাগাদ দ্বিতীয় সন্তানের জন্ম হতে যাচ্ছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। হ্যারি-মেগানের বন্ধু মিসান হ্যারিম্যান মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে ওই দম্পতির ঘনিষ্ঠ ছবিটি পোস্ট করেন।

হ্যারি-মেগানের প্রথম সন্তান আর্চি মাউন্টব্যাটেন উইন্ডসোর

এর আগে, ২০২০ সালের নভেম্বরে ব্রিটিশ রাজ পরিবারের প্রথা ভেঙে গর্ভে থাকা অবস্থায় দ্বিতীয় সন্তানের ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার খবর জানান মেগান। হ্যারি ও মেগানের প্রথম সন্তান, ছেলে আর্চি মাউন্টব্যাটেন উইন্ডসোরের বয়স এখন এক বছর ৯ মাস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com