1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

পটিয়ায় সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীর ছোটভাই নিহত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রামের পটিয়ায় ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগ–সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ (৪৫) নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল এবং আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিনহাজুদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জাবেদ জানান, আবদুল মাবুদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়া হাসপাতাল থেকে জানা যায়, সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com