1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

প্রেমিকের চেয়েও খারাপ মিয়ানমারের সেনাবাহিনী!

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

মিয়ানমারের সেনা বাহিনীকে সাবেক প্রেমিকের চেয়েও খারাপ বলে মন্তব্য করছেন দেশটির জনগণ। গতকাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে মিয়ানমারের কিছু সংবাদ প্রকাশ হয়েছে, যেখানে দেখা গেছে প্লাকার্ড হাতে বিক্ষোভ করেছে দেশটির কিছু তরুণী। সেখানে লেখা- ‘আমার প্রেমিক খারাপ, কিন্তু সেনাবাহিনী তো একদম নগণ্য।’

গতকাল সোমবার এমন বিক্ষোভের চিত্র ফুটে ওঠে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। তরুণীদের ভিন্নধর্মী এই প্রতিবাদের কারণ হিসেবে দেখা হচ্ছে, মুক্ত দেশে বেড়ে ওঠা এবং ইন্টারনেটের কল্যাণে পশ্চিমা সংস্কৃতির সঙ্গে সখ্যতা বাড়া। যার ফলে তাদের চিন্তা-ভাবনা ঐতিহ্যবাহী ধারণা থেকে ভিন্নতর হতে শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

গত সপ্তাহে ক্ষমতা দখলকারী মিয়ানমারের সামরিক নেতাদের জন্য তাদের গণতন্ত্রপন্থী বার্তাগুলোতে কিছু হাস্য-রসিকতাও লক্ষ্য করা গেছে। যেমন- একজন বিক্ষোভকারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি স্বৈরশাসন চাই না, আমি কেবল প্রেমিক চাই’ লেখা প্ল্যাকার্ড।

অন্য বিক্ষোভকারীরা অভ্যুত্থান প্রত্যাখ্যানের ক্ষেত্রে আরও স্পষ্টভাবে বার্তা দিয়েছেন। সেরকম একজনের প্ল্যাকার্ডে লেখা, ‘সেনাবাহিনী ভুল লোকদের সঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে।’

আরেক বিক্ষোভকারীর হাতে থাকা পোস্টারে লেখা দেখা গেছে, ‘আমাদের স্বপ্ন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইং উচ্চতার থেকেও বড়।’ তবে, সোমবার দেশটির পুলিশ এই বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে দিতে সর্তকবার্তা দেয়। স্বেচ্ছায় তারা সরে না গেছে বল প্রয়োগ করে তাদের সরানো হবে বলে হুমকি দেয়া হয়।

এদিকে, নির্বাচনের পর থেকেই মিয়ানমার সেনাবাহিনী প্রমাণ ছাড়াই দাবি করে আসছে, নভেম্বরের নির্বাচনে জালিয়াতির মাধ্যমে অং সান সু চি’কে পুনরায় নির্বাচিত করা হয়েছে। এরই জেরে গত সপ্তাহে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com