1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

স্বামীর সঙ্গে ঝগড়া : মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

নীলফামারী সদরের খোকশাবাড়ী ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীপাড়া এলাকার ইস্কান্দার মির্জার ছেলে সাকিব সরকার (২৮) ও টুপামারী ইউনিয়নের দোগছি এলাকার আমিনুর রহমানের ছেলে শাহাজাদা তালিব (২৩)। গতকাল সোমবার রাতে হাজীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নির্যাতিত গৃহবধূ জানান, স্বামীর সঙ্গে ঝগড়া করে গত রোববার রাত ২টা ৪৫ মিনিটের দিকে কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। পায়ে হেঁটে হাজীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় দুই যুবক তার পথরোধ করে মুখ চেপে ধর্ষণ করেন। রাস্তায় ওই গৃহবধূর কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদেরকে আটক করে পুলিশে দেন তারা।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, গ্রেপ্তার দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com