1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

সাড়ে তিন মাস বয়সী মেয়েকে হত্যার পর টয়লেটে ফেললেন মা!

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুমাইটারীতে নিখোঁজের একদিন পর নিজ বাড়ির টয়লেট থেকে সাড়ে তিন মাসের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল রোববার শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু নুর হাওয়া সুন্দরগঞ্জ পৌরসভার  উত্তর ধুমাইটারী গ্রামের নুর ইসলামের মেয়ে। এ ঘটনায় নিহত শিশুর মা তানজিলা বেগমকে আটক করেছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল্লাহিল জামান বলেন, ‘গত ৩০ জানুয়ারি শিশুটি হারিয়ে যায় মর্মে থানায় একটি অভিযোগ দেন শিশুর বাবা।একই সময়ে তার স্ত্রী অসুস্থ হলে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তের বাড়ির টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় ‘

তিনি বলেন, ‘পরে নিহত শিশুর মাকে এই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি সন্তান হত্যার দায় স্বীকার করেন।’ এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।

এদিকে, এ হত্যাণ্ডের পর ঘটনার নিন্দা জানিয়েছে জেলার মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ।কাউকে হয়রানি না করে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com