1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর স্ত্রী আর নেই

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী বুলা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ রোববার সকালে বার্ধক্যজনিত কারণে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায়।  তিনি জানান, বুলা আহমেদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুলা আহমেদ নারী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। মন্ত্রীর স্ত্রীর বাইরে তার আরেকটি পরিচয় হলো তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের পুত্রবধূ।

বুলা আহমেদের মৃত্যু শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বুলা আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com