1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে করোনার ভ্যাকসিন আসবে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

জানুয়ারির ২১ থেকে ২৫ তারিখের মধ্যে দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে চুক্তি অনুযায়ি বেক্সিমকো ফার্মা এই টিকা আনবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম। বিকালে অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। দেশে টিকা প্রয়োগে সরকারের পরিকল্পনা জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
মহাপরিচালক জানান, বেক্সিমকো টিকা আনার পর তাদের ওয়ারহাউজে দুই দিন রাখবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ি নির্ধারিত স্থানে পৌঁছে দেবে।
জনমনে টিকা নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না হয় সেজন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com