1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বিশ্বে ৮১তম ক্ষমতাধর রাষ্ট্র বাংলাদেশ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

বিভিন্ন খাতে ১৯০ ক্ষমতাধর দেশের তালিকায় ৮১তম অবস্থানে আছে বাংলাদেশ। জরিপে ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশের স্কোর ৬১.৬৭। এ তালিকায় শীর্ষ পাঁচ ক্ষমতাধর দেশ হচ্ছে যথাক্রমেÑ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও ফ্রান্স। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্কোর ৯৮.০৯, চীনের ৯৪.২৯, রাশিয়ার ৯৪.১১, ভারত ৯৩.৬২ ও ফ্রান্সের ৯২.৩৬।

গত ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন ক্ষমতাধর দেশের এই তালিকা প্রকাশ করে। ক্ষমতাধর দেশের এ তালিকা তৈরির ক্ষেত্রে মানদ- হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রভাব, প্রতিরক্ষা বাজেট, দেশের অস্ত্র, বৈশ্বিক জোট ও সামরিক শক্তিকে। ভারত ছাড়া এ তালিকায় সামরিক ক্ষমতার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে অবস্থান করছে পাকিস্তান (৩৭তম) ও শ্রীলংকা (৮০তম)।

সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের প্রতিবেদনে করোনার ধাক্কাসহ যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয়ের বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে। তবে ম্যাগাজিনটি বলছেÑ এর পরও ২০২১ সালে দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে ওয়াশিংটনের প্রভাব অক্ষুণœ থাকবে। বই, টেলিভিশন শো, সংগীত ও চলচ্চিত্রের মতো উপাদানগুলোর কল্যাণে সাংস্কৃতিকভাবেও বিশ্বজুড়ে তাদের জোরালো প্রভাব রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com