1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল রোববার সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত কারণে আগামী ২৩ ও ৩০ জানুয়ারি ঢাকা-সিলেট টু লন্ডন-সিলেট ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটের তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ পাওয়া যাবে।

সংস্থাটি আরও জানিয়েছে, এই দুই দিনের জন্য নিয়মিত ফ্লাইটের বাইরে দুটি অতিরিক্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু এই দুটি ফ্লাইটই বাতিল করা হয়েছে। তবে এই রুটে অর্থাৎ সিলেট-লন্ডন রুটের নিয়মিত ফ্লাইট চলাচল অব্যহত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশ তাদের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রেখেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com