1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

উপগ্রহ ধ্বংসে সক্ষম অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল রাশিয়া

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

রাশিয়া সফলতার সঙ্গে একটি অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।

পশ্চিমা গণমাধ্যম দাবি করছে যে, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলোর উপগ্রহ ধ্বংস করতে সক্ষম।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এই অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল সিস্টেম এরইমধ্যে রাশিয়ায় অ্যারোস্পেস ফোর্স ব্যবহার শুরু করেছে।

রাশিয়ার ফার্স্ট আর্মি অব স্পেশাল এয়ার অ্যান্ড অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রে দেমিন জানান, এই অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল সিস্টেমে ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্যই রয়েছে এবং পরীক্ষার সময় একই সঙ্গে তা কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

অন্য এক রিপোর্টে জানানো হচ্ছে যে, এই মিসাইল সিস্টেম ঘন্টায় ছয় হাজার মাইল পথ পাড়ি দিতে পারবে।

পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com