1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বিশ্বে করোনা আক্রান্ত ৪ কোটি ৭ লাখ ছাড়াল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা চার কোটি সাত লাখ ছাড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১১ লাখ ২৩ হাজারেরও বেশি মানুষ।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) সর্বশেষ প্রকাশিত তথ্য বলছে, বুধবার সকাল পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি সাত লাখ ১১ হাজার ১৭৫ জনে।

ভাইরাসটি ১১ লাখ ২৩ হাজার ৮২৪ জন মানুষের জীবন কেড়ে নিয়েছে। পাশাপাশি ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন দুই কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ছয় ব্যক্তি।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত ৮২ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে এবং ২ লাখ ২০ হাজার ৯৫৫ জন মৃত্যুবরণ করেছেন।

ভারতে মোট আক্রান্ত ৭৫ লাখ ৯৭ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন এক লাখ ১৫ হাজার ১৯৭ রোগী। তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫২ লাখের ৭৩ অধিক এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩৭ জনের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com