1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

তিন মাসের মধ্যে ব্রিটেনে টিকার অনুমোদন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

তিন মাসের মাধ্যে ব্রিটেনে কোভিড-১৯ প্রতিরোধে সক্ষম টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনা টিকা গবেষণা কাজের সঙ্গে জড়িত বিজ্ঞানীরা বলছেন, ২০২১ সালের আগেই কর্তৃপক্ষের কাছে তাদের তৈরি টিকার অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

বিশেষজ্ঞদের পূর্বাভাসের চেয়ে দ্রুততম সময়ে টিকা সরবরাহ শুরু হবে। তবে আপাতত বাদ পড়বে শিশুরা। স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমান, ছয় মাসের মধ্যে প্রত্যেক ব্রিটিশ নাগরিক টিকার একটি করে ডোজ পাবেন।

ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) বৃহস্পতিবার জানিয়েছে, অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি সম্ভাব্য টিকার মূল্যায়ন শুরু করেছে তারা। এর মাধ্যমে টিকা অনুমোদনের কাজটি ত্বরান্বিত হবে। সংস্থাটির এমন ঘোষণার পর একটি ব্রিটিশ টিকা অনুমোদন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অবশ্য কোভিড-১৯ টিকা তৈরির প্রতিযোগিতায় এ টিকাটি ইতোমধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।

টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, যদি এ টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয় তা হলে ইউরোপে এটিই হবে মহামারী কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া প্রথম কোনো টিকা। বিশ্বে দুশর বেশি গবেষক দল করোনার টিকা তৈরির চেষ্টা করছেন। ১১ আগস্ট রাশিয়া এবং পৃথকভাবে চীন নিজেদের করোনা টিকার প্রথম অনুমোদন দেয়। তবে সাধারণের জন্য ব্যবহার উপযোগী কোনো টিকার ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com