বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তার অভিনয়জীবনে নতুন পরিচয় এনে দিয়েছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। সিরিজে গ্রামের প্রধানের স্ত্রী মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করে নতুন করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তার অভিনয়জীবনে নতুন পরিচয় এনে দিয়েছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। সিরিজে গ্রামের প্রধানের স্ত্রী মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করে নতুন করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
নীনা বলেন, ‘পঞ্চায়েত’-এ অভিনয়ের প্রস্তাব পাওয়ার সময় জানতাম না সিরিজটি এত বড় হিট হবে। তবে এর ভাবনা ও চিত্রনাট্য আমার ভালো লেগেছিল। আর সেটাই কাজটি করার জন্য যথেষ্ট ছিল। এখন এটি আমার জীবনরেখা হয়ে উঠেছে। আগে মানুষ আমাকে “চোলি কে পিছে” গানের জন্য চিনত। এখন “পঞ্চায়েত”-এর জন্য চেনে। যেকোনো দিন আগের চেয়ে এই পরিচয় আমার কাছে বেশি ভালো।’
‘পঞ্চায়েত’ লিখেছেন চন্দন কুমার। পরিচালনায় রয়েছেন দীপক কুমার মিশ্র ও অক্ষত বিজয়বর্গীয়। সিরিজটিতে আরো অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, চন্দন রায়, ফয়সাল মালিক ও সানভিকা।
আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন। নতুন সিজনে গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে দেখা যাবে ক্রান্তি দেবীকে। নির্বাচনে মঞ্জু দেবীকে হারিয়ে তিনি এই পদে এসেছেন।
Leave a Reply