1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক অভিযান শুরু হতে পারে বলে উপসাগরীয় কয়েকটি আরব দেশকে সতর্ক করেছে ওয়াশিংটন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলোচনার বিষয়ে অবগত সূত্রের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হামলা থেকে প্রতিরক্ষা জোরদার করতে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হচ্ছে। একই সঙ্গে ইরানের হামলার ঝুঁকিতে থাকা কয়েকটি সামরিক ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে।

এসব পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছে ওয়াল স্ট্রিট জার্নাল। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—দুই দেশই জড়িত থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউস বলেছে, সম্ভাব্য বা বাস্তবে থাকা সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে তারা মন্তব্য করবে না। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান তুলে ধরে জানানো হয়েছে, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে সব ধরনের বিকল্প খোলা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com