সিরিজ নিশ্চিত করতে রোববার মাঠে নামছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো ফরম্যাটে প্রথমবারে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয় পাওয়ায় আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেলেই
রাজধানীর গুলিস্তানসহ কয়েকটি স্থানে সম্প্রতি বিস্ফোরণের ঘটনায় কোনো নাশকতা চেষ্টার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের বাহেরকুচিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘গণতন্ত্র হত্যাকারী, মেগা মেগা প্রকল্প দিয়ে মেগা দুর্নীতি করা মেগা চোর, জনবিচ্ছিন্ন, রাতের ভোটের অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমেই
ইসরাইলে নেতানিয়াহুর বিরোধীরা শুক্রবার সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পররাষ্ট্রনীতিরই ব্যর্থতা হিসেবে দেখছে। বিরোধীরা বলছেন, নেতানিয়াহু অভ্যন্তরীণ বিচার বিভাগীয় সংস্কারের দিকে মনোনিবেশ করে দেশের
ভারতের মহারাষ্ট্রে পেঁয়াজের অতিরিক্ত ফলন নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বাড়তি ফলনের কারণে এ বছর পেঁয়াজের দাম মুখ থুবড়ে পড়েছে। পেঁয়াজের দাম এতোটাই কমে গেছে যে কৃষকেরা প্রতি কেজি মাত্র দু-তিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত কাতার সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, সোমবার বিকেল সাড়ে ৪টায়
যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গত ফেব্রুয়ারি মাসে নতুন চাকরি যোগ হয়েছে অন্তত ৩ লাখ ১১ হাজার। এর আগের মাসে যোগ হয়েছিল ৫ লাখ ৪ হাজার চাকরি। শুক্রবার (১০ মার্চ) মার্কিন শ্রম দপ্তর
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার মামা পার্টি হলে বাংলাদেশ ক্লাব ইউএসএ’র উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবারের এ উৎসবের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আলম বাবু। ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিবলী সাদিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগরস্থ (উত্তর) স্ট্যাটার আইল্যান্ড ব্যুরো কমিটির এক কর্মী সভা গত রোববার স্টাটারআই ল্যান্ডস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা শিবলী মামুনের সভাপতিত্বে ও জামিল আরিফের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক শাহিন চৌধুরী, যুগ্ম সদস্য সচিব ও স্ট্যাটার আইল্যান্ড বিএনপির সমন্বয়কারী কামরুল হাসান ও বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী রিনাজ আহমদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ আলম, রনি আহমদ, তানভির হোসেন, আজাদ ভূইয়া, আব্দুল করিম, জসিম উদ্দিন, জয়নাল আবেদিন প্রমুখ । সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে নিউইয়র্কের সর্বত্র আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নেতৃবৃন্দ বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমদ ও মিজানুর রহমান মিল্টন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানানো হয়।
নিউইয়র্কে চলমান ট্যাক্স মৌসুমে করদাতাদের ব্যক্তিগত তথ্য চুরির হাত থেকে বাঁচতে হুঁশিয়ার থাকার আহবান জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। মঙ্গলবার আলবানির নিজ কার্যালয়ে রাখা বক্তব্যে এই আহবান জানান তিনি। এসময় অনলাইনে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং সামাজিক মাধ্যমে তথ্য শেয়ারের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর বিশেষ গুরুত্ব দেন গভর্নর। বক্তব্যে হোকুল বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর জীবনে সবসময়ই এই বিষয়গুলোর চর্চা দরকারি হয়ে পড়েছে। তবে ট্যাক্স মৌসুমে সাইবার অপরাধীদের তৎপরতা অনেক গুণ বেড়ে যায় উল্লেখ করে গভর্নর বলেন, এ সময় অনলাইনে সতর্ক থাকার প্রয়োজনও তাই সমান হারে বৃদ্ধি পায়। নিউইয়র্কের করদাতাদের সাইবার নিরাপত্তা সম্পর্কে আরো সচেতন করে তুলতে বিভিন্ন এজেন্সির সঙ্গে যৌথ উদ্যোগে একাধিক প্রকল্প হাতে নিয়েছে স্টেট অফিস অভ ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস। এসব প্রকল্পে ট্যাক্স রিটার্ন জমা দিতে ই-ফাইল এবং ট্যাক্স রিফান্ডের জন্য ডিরেক্ট ডেপোজিট ব্যবস্থা দুটোর ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে।