1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

পররাষ্ট্র দপ্তরের ১৩৫০ কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তরে ১ হাজার ৩৫০ কর্মকর্তাকে একযোগে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন।

গতকাল শুক্রবারথেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। যার মধ্যে রয়েছে ফরেন সার্ভিস ও সিভিল সার্ভিস কর্মকর্তারাও। খবর রয়টার্সের।

সংস্থাটির নোটিশ অনুযায়ী, ১ হাজার ৩৫০ জন কর্মকর্তাকে ছাঁটাই করা হচ্ছে। যার মধ্যে ১ হাজার ১০৭ জন সিভিল সার্ভিস ও ২৪৬ জন ফরেন সার্ভিস অফিসার। আরও প্রায় ১ হাজার ৬০০ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে জানানো হয়েছে।

এর আগে গত এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেন।

এ প্রসঙ্গে দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানান, কাজের ধরন বিবেচনায় ছাঁটাই করা হয়েছে। তবে ছাঁটাই প্রক্রিয়ায় সরকারি অর্থ কত সাশ্রয় হবে, তা জানাতে পারেনি ট্রাম্প প্রশাসন।

পররাষ্ট্র দপ্তরের দাবি, কূটনৈতিক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন কর্মকর্তাদের ছাঁটাই করা হচ্ছে। তবে তা এমনভাবে করা হয়েছে, যাতে কর্মীদের মর্যাদা অক্ষুণ্ন থাকে।

এদিকে পররাষ্ট্র দপ্তরের নাটকীয় এই সংস্কারে অভ্যন্তরীণ কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা গেছে, যাদের অনেকেই কূটনৈতিক ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করেছেন। সবচেয়ে বড় আঘাত পড়েছে ফরেন সার্ভিস কর্মকর্তাদের ওপর।

আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থমাস ইয়াজগেরদি বলেন, ‘এমন সময় এই ছাঁটাই চলছে যখন গাজা, ইউক্রেন, ইরানসহ নানা সংকটে দক্ষ কূটনীতিকের চাহিদা সবচেয়ে বেশি।’

তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত শুধু মনোবল নয়, ভবিষ্যতে নিয়োগ ও দক্ষতা ধরে রাখাতেও নেতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক কূটনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব হবে। বিশেষ করে যখন তাদের ভূমিকা মধ্যপ্রাচ্য ও ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com