1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন ট্রাম্পের, তবে…

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ইরানের ওপর হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে তিনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করলেও চূড়ান্ত নির্দেশ জারি করা থেকে বিরত রয়েছেন ট্রাম্প। কারণ তিনি দেখতে চান, তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে কি না।

গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুসারে, ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন। তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কিনা, তা দেখার জন্য কিছুটা সময় নিয়েছেন।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, ‘আমি করতেও পারি, নাও করতে পারি।’ এ ছাড়া তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’র দাবিও জানিয়েছেন এবং বলেন, ‘আগামী সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, তার দেশ কখনোই আত্মসমর্পণ করবে না। তিনি সতর্ক করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তবে তার চরম মূল্য দিতে হবে।’

উল্লেখ্য, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান পালটাপাল্টি হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে। পালটা হামলায় ইসরাইলে কমপক্ষে ২৪ জনের মৃত্যু ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com