1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা হাসান

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রবিবার ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

রিজওয়ানা হাসান বলেন, ‘দেশের যেকোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়। প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে।’

এ সময় তিনি বলেন ‘দীর্ঘ ছুটির অধিকাংশ সময়ে মাঠেই ছিলাম। স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে।’

এছাড়া সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির বলেন, ‘এবার ঈদের আগে দুইদিন ছুটি এবং ফিটনেস বিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে।’ ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ জানান, নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এটি কার্যকর হলে দেশে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে।

মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘পর্যাপ্ত দেশীয় গরু দিয়েই কোরবানি হয়েছে এবার। যত সংখ্যক কোরবানি হয়েছে, তার চেয়ে অনেক বেশি পশু প্রস্তুত ছিল। এ বছর রাজনৈতিক কোরবানি হয়নি, তাই ঈদে বড় গরু কম বিক্রি হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com