1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

গুলশানের বাড়ির নামজারির কাগজ ফিরে পেলেন খালেদা জিয়া

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে সরকার। বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে এই কাগজপত্র তার হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার সাংবাদিকদের জানান, উপদেষ্টা কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে এসেছিলেন এবং তা খালেদা জিয়ার হাতে তুলে দেন। তবে কাগজগুলো নির্দিষ্টভাবে কোন বিষয়ের তা তিনি নিশ্চিত করতে পারেননি।

জানা গেছে, ১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে তিনি গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাসভবনে বসবাস করছেন, সেটি ওই বরাদ্দ পাওয়া বাড়ির কাছেই অবস্থিত।

এর আগে ঢাকার সেনানিবাস এলাকাতেও তাকে একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বাতিল করে দেয়।

গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারি প্রক্রিয়া অনেক আগেই সম্পন্ন হয়েছে। তবে তার শারীরিক অসুস্থতার কারণে এতদিন কাগজ হস্তান্তরের আনুষ্ঠানিকতা পিছিয়ে যায়। সম্প্রতি তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সরকার কাগজ হস্তান্তরের উদ্যোগ নেয়।

এই হস্তান্তরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে সরকারের ইতিবাচক বার্তা হিসেবেও দেখছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com