1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পক্ষে আয়োজিত র‌্যালিতে হামলা, আহত ৮

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক বিক্ষোভে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার দুপুরে যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের বোল্ডার শহরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালায় এক ব্যক্তি।  তখন বোল্ডারের পার্ল স্ট্রিটে ‘রান ফর দ্যেয়ার লাইভস’ নামে একটি সাপ্তাহিক সমাবেশ চালায় ইসরায়েলপন্থী এক গোষ্ঠী। আয়োজকদের দাবি, এই সমাবেশের লক্ষ্য ছিল গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য জনসচেতনতা সৃষ্টি করা।

এফবিআই এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, ‘বোল্ডারে যা ঘটেছে তা একটি সুনির্দিষ্ট সন্ত্রাসী হামলা। আমরা পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন।’

বোল্ডার পুলিশ প্রধান স্টিভ রেডফার্ন জানান, ‘ঘটনাস্থলে পৌঁছে আমরা পোড়া ও অন্যান্য আঘাত নিয়ে বেশ কয়েকজনকে চিকিৎসা দিতে দেখি। একজন সন্দেহভাজনকে ঘটনাস্থলে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।’ মোহাম্মদ সোলাইমান নামের ওই ব্যক্তি মিসরীয় নাগরিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com