1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

শহীদ মিনারে টানা আন্দোলনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে টানা ৭ দিন ধরে আন্দোলন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এতে আশির অধিক পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য এই আন্দোলনে অংশ নিয়েছেন।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘ ৩৬ বছর ধরে অস্থায়ী পদে চাকরি করে যাচ্ছি, যেখানে সরকারি ছুটি থেকে শুরু করে কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হয় না। এসব অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করার দাবি জানান তারা।

এসময় তারা অভিযোগ করেন, ন্যায্য দাবি আদায়ে সোচ্চার হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকৃতদের পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবি জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিলের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।

এছাড়াও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com