1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ধলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধলা স্টেশন পার হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় রেলওয়ের কর্মকর্তারা তাৎক্ষণিক খবর পেলে রেলওয়ের কর্মীসহ স্থানীয়রা এসে ইঞ্জিনে পানি ঢাললে আগুন নিয়ন্ত্রণ এসে ধোয়া বের হওয়া বন্ধ হয়।

তিনি আরও বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিকল্প ইঞ্জিন যুক্ত করা হয়। এ সময় ওই ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com