1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

কারাগারে বন্দীদের জন্য সাহরিতে বিশেষ আয়োজন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫

পবিত্র রমজানে মাসে কারাগারে বন্দীদের জন্য ইফতার ও সাহরির বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরাণীগঞ্জ) ঢাকা বিভাগের ১৭ কারাগারে বন্দীরা সাহরিতে পাচ্ছেন গরম খাবার।

গতকাল শনিবার রাতে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) উনার তত্ত্বাবধানে মোট ১৭টি কারাগার রয়েছে। এসব কারাগারে যেসব বন্দী রোজা রাখতে ইচ্ছুক তাদের সাহরিতে দেওয়া হবে গরম খাবার।এ ছাড়া ইফতারে থাকছে ডিমসহ ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত। পাশাপাশি প্রতিদিনের নিয়ম অনুযায়ী, কারাগারে বন্দীদের জন্য তিনবেলা খাবার অব্যাহত থাকবে।

ডিআইজি প্রিজন্স বলেন, যেসব বন্দী রোজা রাখবেন তাদের জন্য আলাদা রান্না করা হচ্ছে। সাহরিতে তাদের সেই রান্না করা গরম খাবার দেওয়া হবে।

কারাগারে কোনো বাসি খাবার পরিবেশন বা সংরক্ষণের সুযোগ নেই জানিয়ে মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘বন্দী হিসেবে যারা কারাগারে অবস্থান করছেন এবং রোজা রাখছেন তাদের হাতে সময়মতো ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া কারা কর্তৃপক্ষের অপরিহার্য দায়িত্ব। এ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গেই পালন করা হবে ইনশাআল্লাহ। রোজা সবার জীবনে মাগফেরাত ও মঙ্গল বয়ে আনুক এই কামনা করি।’

ঢাকা বিভাগের আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে-ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরস্থ চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।

কারা অধিদপ্তর থেকে সূত্রে জানা যায়, দেশের সব কারাগারেই রোজদার বন্দীদের সাহরিতে খাবার পরিবেশন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com