1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

বাংলাদেশের পাশে পাকিস্তান, আসছে বিপুল চাল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য আবারও শুরু হয়েছে। সরকারের মাধ্যমে (জি টু জি) একটি চুক্তির পর, পাকিস্তান থেকে বিপুল পরিমাণ চাল নিয়ে বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এটি প্রথমবারের মতো সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ যা করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে। প্রতিবেদনটিতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের এই পদক্ষেপকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে হওয়া জি টু জি চুক্তি অনুযায়ী, বাংলাদেশ পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে। এই চাল সরবরাহ করবে পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি)। চুক্তি অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল।

প্রথম চালানটি হবে ২৫ হাজার টন চাল, যা ইতিমধ্যেই পাকিস্তান থেকে রওয়ানা দিয়েছে। বাকি ২৫ হাজার টন চাল আগামী মার্চের প্রথম সপ্তাহে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) একটি জাহাজ প্রথমবারের মতো সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নোঙর করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com