1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির দুই নেতার বৈঠক

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আবদুল মঈন খান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় মঈন খানের সঙ্গে চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

তবে ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে এ বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা সম্ভব হয়নি। কোনো পক্ষই এ বিষয়ে সাংবাদিকদের কিছু জানায়নি।

এলেনর স্যান্ডার্স তিন দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছান। ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যে এটি তাঁর প্রথম ঢাকা সফর। এ সফরে ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকার, মানবাধিকার সংগঠনসহ অন্যান্য অংশীদারের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকারবিষয়ক একটি সেমিনারে অংশ নেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com