1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, কারখানায় কর্মচাঞ্চল্য আদালতে পরীমনি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর, আবেদন শুরু আজ ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫৪৮২ টাকা বন্ধুকে হত্যার অভিযোগে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধই দায়ী: ভ্যান্স টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন

রাসেল-ডেভিডকে এনেও মাত্র ৮৫ রানে অলআউট রংপুর

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

চলতি বিপিএলে টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স। দেখে মনে হচ্ছিল শিরোপা নুরুল হাসান সোহানের দলের হাতে ওঠা সময়ের ব্যাপার। তবে এরপরই দলটির যে ছন্দপতন শুরু হয় তা আর থামেনি। তাইতো টানা ৪ ম্যাচ হারার পর শক্তি বাড়াতে দলে নিয়েছিল টি-টোয়েন্টির দুই বিধ্বংসী ক্রিকেটার আন্দ্রে রাসেল ও টিম ডেভিডকে। তবে তাদের নিয়েও ভাগ্য পরিবর্তন হলো না, বাঁচা-মরার এলিমিনেটর ম্যাচে মাত্র ৮৫ রানে অলআাউট হয়ে লজ্জার রেকর্ড গড়ল রংপুর।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে রীতিমতো চোখে শর্ষে ফুল দেখেছে রংপুরের ব্যাটাররা। ০ রানে সৌম্যর রান আউট দিয়ে শুরু এরপর মেহেদী মিরাজ ও নাসুমের ঘূর্ণিতে রংপুরের ব্যাটারদের খালি আসা-যাওয়ার মিছিল হয়েছে। একসময় মনে হচ্ছিল বিপিএল ইতিহাসের সর্বনিম্ন স্কোরের লজ্জা নিজেদের করে নিচ্ছে রংপুর। তবে শেষ ব্যাটার আকিব জাভেদের কারণে সে লজ্জা থেকে রেহাই পেয়েছে তারা। কিন্তু শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় তারা।

বিস্তারিত আসছে…

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com